নাম:বিজ্ঞানী দিদার ইসলাম
পরিচয়: বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ধারাবাহিক উদ্যোক্তা, পরিবর্তনদ্রষ্টা
বিজ্ঞানী দিদার ইসলাম বিশ্বব্যাপী শ্রদ্ধেয় একজন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ, যিনি মাইক্রোইলেকট্রনিক্স এবং নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি সময় ধরে উদ্ভাবনী কাজ করে চলেছেন। তিনি ১৩টি পেটেন্টের অধিকারী (যুক্তরাষ্ট্রে ১০টি এবং বাংলাদেশে ৩টি) এবং তাঁর উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্বের প্রথম CMOS একক-চিপ রেডিও এবং Solaric-এর ১২০V ডিসি সোলার অপ্টিমাইজার — যা উন্নত এবং উন্নয়নশীল দেশ উভয়ক্ষেত্রে জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হাজীপুর, মাগুরা-তে জন্মগ্রহণকারী ও হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, এবং বুয়েট-এ অধ্যয়নরত দিদার ইসলামের পথচলা মাগুরার এক প্রত্যন্ত গ্রাম থেকে শুরু হয়ে পৌঁছেছে সিলিকন ভ্যালি পর্যন্ত — এটি এক অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব এবং অধ্যবসায়ের গল্প। তিনি একাধিক উচ্চ প্রযুক্তিনির্ভর কোম্পানির প্রতিষ্ঠাতা, যার মধ্যে রয়েছে PowerIC Ltd. এবং বাংলাদেশের সর্ববৃহৎ রুফটপ সোলার কোম্পানি Solaric Ltd.।
তাঁর উদার অনুদান এবং দূরদর্শী নেতৃত্বে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় এখন বাংলাদেশের প্রথম সম্পূর্ণ সৌরবিদ্যুতে চালিত গ্রামীণ বিদ্যালয়, যেখানে রয়েছে ডিজিটাল ক্লাসরুম এবং অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম — যা গ্রামীণ শিক্ষাকে ভবিষ্যতের উপযোগী রূপে গড়ে তুলছে।
নাম: প্রকৌশলী নাজনীন আক্তার
পরিচয়: পরিচালক–SOLARIC। উদ্যোক্তা-R.ENERGY । পরিচালক–BSREA
হাজীপুর সেকেন্ডারি স্কুল গর্বের সাথে সম্মান জানায় এর আজীবন দাতা (Life Long Donor), হাজীপুর গ্রামের কৃতি সন্তান এবং প্রথম নারী প্রকৌশলী নাজনীন আক্তার -কে। তিনি এই বিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে সুপরিচিত, যা তাঁর শিক্ষাজীবনের অনন্য এক অর্জন। নাজনীন আক্তার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- এ স্নাতক ডিগ্রি , নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) থেকে ফাইন্যান্স ও মার্কেটিং-এ মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নবায়নযোগ্য শক্তি ও প্রযুক্তি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি GSOLARIC Bangladesh-এর ম্যানেজিং ডিরেক্টর (MD) ও SOLARIC LTD- এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। নবায়নযোগ্য শক্তি খাতে নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তিনি “Women Leader of The Year” পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি একজন স্বীকৃত নারী উদ্যোক্তা ও জলবায়ু আন্দোলনের অগ্রণী কণ্ঠস্বর, যিনি বাংলাদেশ সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (BSREA)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তরুণ প্রজন্মকে জলবায়ু-সচেতন নেতৃত্বের পথে অনুপ্রাণিত করছেন।
তিনি রওশন ট্রাস্ট-এর কোষাধ্যক্ষ ( Treasurer) হিসেবে হাজীপুর এলাকার শিক্ষা ও মানবিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, তাঁর কর্মযাত্রা ও নেতৃত্বে নতুন প্রজন্ম—আত্মমর্যাদায় বলীয়ান হয়ে সবুজ উন্নয়ন, টেকসই জীবিকা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে তারা একটি আলোকিত, ন্যায়ভিত্তিক এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
নাম: ডা. আফরোজা বেগম
পরিচয়: সভাপতি–হাজীপুর সম্মিলনী ডিগ্রী কলেজ। সহযোগী অধ্যাপক–ShMCHI
হাজীপুর সম্মিলনী ডিগ্রী কলেজের সভাপতি ডা: আফরোজা বেগমকে আমরা হাজীপুর মাধ্যমিক স্কুলের আজীবন দাতা সদস্য (Life Long Donor) হিসাবে সম্মান জানাই। যিনি গ্রামের অসহায় মানুষের জন্য আজীবন শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন, তার নেতৃত্বে এলাকার অসহায় ও অসুস্থ প্রায় একশত জনকে মাগুরায় প্রেরণপূর্বক বিনামূল্যে অপারেশন করিয়েছেন এবং এ ধারা বর্তমানে রওশন ট্রাস্টের সেক্রেটারির দায়িত্ব নিয়ে অব্যাহত রেখেছেন।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে ১৯৮৫ সালে MBBS ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রী যথাক্রমে MPH ও MPhil অর্জন করেন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যোগদান করেন। পরবর্তীতে সেখান হতে ২০১৯ সালে অবসরে যান (সহযোগী অধ্যাপক হিসাবে) চাকরি কালীন বিভিন্ন প্রশাসনিক কাজে যেমন মেয়েদের হোস্টেলের সুপারের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকাতে ইনার হুইল নামে একটি আন্তর্জাতিক সেবামূলক সংস্থার সাথে জড়িত।
ডা. আফরোজা বেগম একজন শ্রদ্ধেয় শিক্ষানুরাগী ও সমাজসেবী। তিনি দীর্ঘদিন ধরে হাজীপুর এলাকার ছেলেমেয়েদের জন্য গুণগত শিক্ষার সুযোগ তৈরি করে দিচ্ছেন, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য যাঁরা শিক্ষা-জীবনে এগিয়ে যেতে চায় কিন্তু প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত। তাঁর নেতৃত্বে কলেজে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন যেমন ঘটেছে, তেমনি গড়ে উঠেছে একটি মূল্যবোধভিত্তিক শিক্ষার পরিবেশ। তিনি বিশ্বাস করেন, গ্রামীণ নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন-ই পারে সমাজে স্থায়ী পরিবর্তন আনতে।
| SL. No | Name | Category | Date Accepted | Tenor | Description | Value |
|---|---|---|---|---|---|---|
| 1 | Scientist Didar Islam | Platinum | 20-May | Lifelong | Three digital classrooms | 7,20,000 |
| 2 | Engr. Naznin Akhter | Platinum | ||||
| 3 | Dr. Afroza Begum | Platinum | 10-Jun | Lifelong | Free Solar Electricity for Lifetime | 8,40,000 |
| Serial | Name | Land Amount | Old Dag No. | New Dag No. |
|---|---|---|---|---|
| 1 | শামসুল আরেফিন | 22.50 Satak | 1680, 1694 | 1709, 1704 |
| 2 | সোহরাব আলী | 15.00 Satak | 1678 | 1709 |
| 3 | মো: আবুল হোসেন মিয়া | 14.00 Satak | 1677 | 1709 |
| 4 | মো: হাকিম মুন্সি | 13.00 Satak | 1679 | 1709 |
| 5 | রিয়াত আলী মিয়া | 13.00 Satak | 1677 | 1709 |
| 6 | মুনতাহার উদ্দিন | 13.00 Satak | 1695 | 1709 |
| 7 | রুস্তম আলী মোল্লা | 13.00 Satak | 1679 | 1709 |
© 2025 Hazipur Secondary School. All rights reserved.